শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
বগুড়া সফরে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী: কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন বগুড়া-সদর -০৬আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় রেজাউল করিম বাদশাকে অভিনন্দন জানালেন ছাত্রনেতা -বিপ্লব গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গাবতলীতে সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুদেব কুমারকে আজীবন বহিষ্কার ​সাশ্রয়ের লড়াই: তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা নারীদের বগুড়া আরডিএ’র নতুন মহাপরিচালক হিসেবে ড. আব্দুল মজিদ প্রামাণিকের দায়িত্ব গ্রহণ  গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের আর্তনাদ শুনলেন প্রধানমন্ত্রী

গুলশান কার্যালয় থেকে বগুড়ার ৬টি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ Time View

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বগুড়া জেলার বিভিন্ন আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীদের নাম। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

​বগুড়া জেলার চূড়ান্ত প্রার্থী তালিকা:

​মনোনয়নপত্র গ্রহণকারী প্রার্থীরা হলেন:

  • বগুড়া-১: জনাব কাজী রফিকুল ইসলাম
  • বগুড়া-৩: জনাব আব্দুল মহিত তালুকদার
  • বগুড়া-৪: মোশাররফ হোসেন
  • বগুড়া-৫: জনাব গোলাম মোহাম্মদ সিরাজ
  • বগুড়া-৬ (সদর): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
  • বগুড়া-৭: বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া

​উপস্থিত নেতৃবৃন্দ:

​মনোনয়নপত্র গ্রহণকালে গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন:

  • ​বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৬ আসনে জনাব তারেক রহমানের এজেন্ট ও সমন্বয়কারী জনাব রেজাউল করিম বাদশা
  • ​বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু
  • ​বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল
  • ​জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম
  • ​জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল

​মনোনয়নপত্র হস্তান্তরের পর উপস্থিত নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দলের পক্ষ থেকে সকল প্রার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin