শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়ায় তাল মিছরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View

বগুড়ায় তাল মিছরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় একটি তাল মিছরি কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি থেকে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ার (দক্ষিণপাড়া) ‘পূজা মিছরি কারখানা’য় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ বগুড়ার সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত তাল মিছরি তৈরির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বাতাসা ও সাদা মিছরি তৈরি, নকল মোড়ক ব্যবহার করে তাল মিছরি বাজারজাতের প্রস্তুতি এবং পচা ও পোকাযুক্ত মিছরি পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করার বিষয়ও পাওয়া যায়।

এসব ঘটনায় দোষ স্বীকারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযানকালে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি বিধি অনুযায়ী জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি দল, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin