শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কবিতা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন” — শিক্ষাবিদ ও গবেষক ড. আ. ম. ম. আরিফ বিল্লাহ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২৭ Time View
Oplus_131072

তারেক জিয়াউর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে:
আ ম ম আরিফ বিল্লাহ

ফিরে এসো!
হে উত্তরাধিকার
আমার স্বাধীনতায়।
আমাদের বগুড়ার গর্ব
আমাদের অহংকার।

নীল তটিনীর
সবুজ লতায়
জড়ানো বাগবাড়ী
আজ তোমার প্রতিক্ষায়!

তোমার শোনিত ধারায়
শীরায় শীরায় বীরত্ব গাঁথা
পলাশীর পরাজয় পরাভবে
বাংলার হারানো ভাস্কর
আলোকিত করেছিল মহীশুর
তুমি!
টিপু সুলতানের
সেই সামরিক দীক্ষা গুরু
ও সিপাহসালার
মোয়াজ্জেম আলীর উত্তরাধিকার।

ফিরে এসো।
শহীদ জিয়ার অসমাপ্ত কাজ
সমাপ্ত করো
তোমার শোনিত ফল্গুধারায়
সদা প্রস্ফুটিত সুবাসিত রক্তিম গোলাপ
সেই পলাশীর
সেই মহিশুরের
আজাদীর হুস্কার
তোমার উত্তরাধিকার।

সেই শৌর্য বীর্যের সুপ্ত ঝংকার
আবারো পথ প্রদর্শন করেছিলো স্বাধীনতার।
বেজে উঠেছিলো মুক্তিযুদ্ধের দামামা
মাথায় বেধেছিলো আমামা!
২৫ মার্চ রাতের দ্বিতীয় প্রহরে:
“We revolt” আমরা বিদ্রোহ করলাম।
সেদিনের সেই চেতনা
মুজিব তাজউদ্দিন কেউ জানতো না!

হ্যাঁ! মোয়াজ্জেম আলীর উত্তরাধিকার
শহীদ জিয়াই এ স্বাধীনতার রূপকার ।

ফিরে এসো হে মজলুম
ফিরে এসো!
হে শৌর্য বীর্যের উত্তরাধিকার।
কালুর ঘাটের বিদ্রোহী সুর মূর্ছনায় –
শহীদ জিয়ার শোনিতস্নাত এ কুসুম বাগে
পলাশী ও মহীশুরের রণঝংকার রাগে
আবার নতুন সুর তোলো
শহীদ জিয়ার অসমাপ্ত কাজ
সমাপ্ত করো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin