শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

নিজেদের মাঠে উদ্বোধনী ম্যাচে হেরে যা বললেন মিরাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ Time View

বিপিএলের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নিজেদের মাঠে প্রথম ম্যাচেই হারতে হলো সিলেট টাইটান্সকে। প্রায় দুইশ রান করেও হার মানতে কষ্ট হচ্ছে স্বাগতিক দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

শান্তর সঙ্গে মুশফিক দারুণ এক জুটি গড়েন। ৭১ বলে দুজনে মিলে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬০ বলে ১০১ ও মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯১ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে ২ উইকেটে ছোঁয় রাজশাহী।

৮ উইকেটে হারের পর সিলেট অধিনায়ক মিরাজ বলছেন, এত রান করেও হার মেনে নেওয়া কঠিন। তার কথা, ‘১৯০ রান করে হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। উইকেটে শিশির ছিল, বল করতে কষ্ট হচ্ছিল।’

আফিফ হোসেন আর পারভেজ হোসেন ইমনের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, ‘আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে। প্রথম ১০ ওভারে ব্যাট করা কঠিন ছিল একটু। এরপর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন। যদিও প্রথম ম্যাচে হেরে গেলাম। সামনে অনেক ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর আশা করছি।’

ইমনকে নিয়ে তিনি আরও বলেন, ‘গত কয়েক সিরিজ ধরে ইমন ৪ নম্বরে ব্যাট করছে। সামনে বিশ্বকাপ আছে। আশা করি ৪ নম্বরেই সে মানাবে, এ কারণেই আমরা ওকে ৪ নম্বরে সুযোগ দিয়েছি।’

আগামীকাল (শনিবার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সিলেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin