শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪১৭ Time View

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এই ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন গণমাধ্যমকে জানান, তাঁদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভিতরে ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করেন। এ সময় বিকট শব্দ শুনে নিরাপত্তাপ্রহরী ৭–৮ জনকে দৌড়ে পালাতে দেখে। এরপর তারা তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে পড়ে, যার ফলে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক অংশ পুড়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

 

 

 

স্থানীয়রা জানান, রাতের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। আশপাশে পেট্রলের গন্ধ ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি, তবে বাইরের সাইনবোর্ডের অংশ পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক গণমাধ্যম বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। ঘটনাস্থলে বোতল পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ জার্নাল/এনএম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin