রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত বাদীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বাদী হিরো আলমের স্ত্রী রিয়া মনি অভিযোগ করেন, আসামিরা তাকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ জুন হিরো আলমসহ কয়েকজন ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে আদালতে হাজিরা না দেওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।