সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

৩০০ কোটি কাবিনে তরুণীকে বিয়ে করলেন ৭৪ বছরের বৃদ্ধ

বাবুল মিয়া
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

ভালোবাসার কোনো বয়স নেই—এই কথা যেন সত্যি করে দেখালেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার বাসিন্দা তারমান। ৭৪ বছর বয়সে তিনি ৩০০ কোটি রুপিয়াহ (প্রায় ২২ কোটি টাকা) মোহরানা দিয়ে বিয়ে করলেন ২৪ বছর বয়সী তরুণী শেলা আরিকাকে। এই চাঞ্চল্যকর বিয়েটি অনুষ্ঠিত হয় গত ১ অক্টোবর

 

 

এই অদ্ভুত জুটির বয়সের ব্যবধান প্রায় ৫০ বছর হওয়ায় তারা এখন পুরো ইন্দোনেশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু বিপুল মোহরানা দেওয়াই নয়, বর তারমান বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে ১ লক্ষ করে রুপিয়াহ (প্রায় ৭৫০ টাকা) তুলে দেন।

 

তবে এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে অবিশ্বাস্য প্রেমের গল্প বললেও, কেউ কেউ পুরো ব্যাপারটি প্রচারণার কৌশল বলে সন্দেহ করছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন, ৩০০ কোটি রুপিয়াহর চেকটি নাকি নকল। কনের এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, পরিবার ও প্রতিবেশীরা শেলাকে আগেই সাবধান করলেও তিনি এই বিতর্কিত বিয়েতে জড়িয়ে পড়েন।

 

অন্যদিকে, বর তারমান নিজের অবস্থানে অটল। তিনি নিশ্চিত করেছেন যে, মোহরানার টাকা একদম আসল এবং তা ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া (বিসিএ) থেকে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, তারমান আগেও একবার বিতর্কের মুখে পড়েছিলেন। একসময় একটি প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। এছাড়াও এটিই তার প্রথম বিয়ে কি না, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin