গণদোয়ার ভেন্যু পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ
আগামীকাল ৮ ডিসেম্বর ২০২৫, আসর বগুড়ার আলতাফুননেছা খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত হবে। এ মহতি আয়োজনকে সফল করতে আজ ভেন্যুর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা গভীর আবেগে বলেন,
“দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি বাংলাদেশের মানুষের আশা, আস্থার প্রতীক। আজ তিনি অসুস্থ, আর তার জন্য আমাদের এই দোয়া যেন সন্তানের মায়ের জন্য প্রার্থনা। আগামীকাল আলতাফুননেছা মাঠে লাখো হৃদয়ের কান্না, প্রার্থনা আর আকুতি মিলবে এক বিন্দুতে। আমরা সবাই মহান আল্লাহর দরবারে মাথা নত করে শুধু একটি কথাই বলব—হে আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থ করে দিন।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক সে. তাহা উদ্দিন নাঈম, সাংগঠনিক সম্পাদক ডিপি শহীদুল নবী সালাম, জেলা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক জেলা আমিনুল ইসলাম দেওয়ান সজল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জেলা কৃষক দলের সদস্য সচিব সুমন রহমান চ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।