শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

গাবতলীতে মুরগি চুরির বিরোধ কাঠমিস্ত্রী ভুট্টােকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

গাবতলীতে মুরগি চুরির বিরোধ কাঠমিস্ত্রী ভুট্টােকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :-

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি নিয়ে বিরোধের জেরে কাঠমিস্ত্রি তরিকুল ইসলাম ভুট্টো (৫০) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিত্তনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আরেকপক্ষের স্বাধীন (১৮) নামের এক যুবকও গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত মে মাসে দুর্গাহাটার কিত্তনীয়া গ্রামে নিহত ভুট্টোর মামাতো ভাই জহুরুল ও খায়রুলের খামার থেকে প্রায় ৪২টি মুরগি চুরি করে আহত স্বাধীন ও তার সহযোগীরা। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও উত্তেজনা চলছিল।সম্প্রতি ওই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খামার মালিক খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে। এর ধারাবাহিকতায় আজ বিকেলে প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কিত্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা
ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা দ্রুত তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। মেডিকলে চিকিৎসাধীন স্বাধীনকে আটক দেখানো হয়েছে । নিহত ভুট্টোর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin