শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View
  • জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটা মামলা দায়ের করেছে মানিকগঞ্জের এক নারী বিএনপি কর্মী। এর আগেও এই একই নারী একই রকম অভিযোগের ভয় দেখিয়ে ছাত্রদলের একাধিক সাবেক কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারিকে ব্লাকমেইল করেছে। ইজ্জতের ভয়ে তারা সকলেই চুপ থেকেছে।

আমান এই নারীকে চ্যালেঞ্জ করেছে। ফলস্বরূপ, এই নারী সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে বিচার চেয়েছে। ইলিয়াস হোসেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও ছেড়েছে আজকে। ভিডিওতে ইলিয়াস হোসেনের ধৈর্য্যচুত্যি লক্ষণীয়।

তবে, মামলাটা যে মিথ্যা সেটা কথোপকথন থেকেই মোটামুটি স্পষ্ট।

প্রথমত, ঐ নারী যে তারিখে ধর্ষণ হয়েছে দেখিয়েছে, সেই তারিখে আমান রাকসু নির্বাচনের সাংগঠনিক দায়িত্বে রাজশাহী ছিলো। পর্যাপ্ত ভিডিও ও সিসিটিভি ফুটেজ আছে।

দ্বিতীয়ত, ঐ নারী দাবি করেছে যে তার মামলাটি থানায় না নেওয়ায়, সে আদালতে মামলা করেছে। সাংবাদিক ইলিয়াস জিজ্ঞেস করেছেন, আপনি কবে থানায় গিয়েছিলেন? মেয়েটি উত্তরে বলেছে প্রায় দুই মাস আগে। অথচ, ঘটনার তারিখ দেখানো মাত্র এক মাস আগের।

তৃতীয়ত, আমি নিজে মামলার ফাইলিং ল’ইয়ার এড. রিপন মিয়ার সাথে কথা বলেছি। তিনি বলেছেন, এ মামলার কিছুই তিনি লিখেন নাই। শুধু সাইন করেছেন ফাইলিং ল’য়ার হিসাবে। মামলা ড্রাফট করেছে এড. রানা আহমেদ শান্ত।

এড. রানা আহমেদ শান্তর সাথে কথা বললে তিনি জানান, তিনি এ মামলা ড্রাফটও করেন নাই, ফাইলও করেন নাই। তবে, বাদি পলি আক্তার তার কাছে এসেছিলো, তিনি যখন বুঝতে পেরেছেন যে, মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণিত, তখন তিনি তা ফাইল করতে অস্বীকৃতি জানিয়েছেন।

থানায় কথা বলে জানা গেছে যে, পলি আক্তার এর আগেও তার প্রাক্তন স্বামীসহ অনেকের বিরুদ্ধেই এরকম অভিযোগ করেছেন। হেবিচুয়েট।

আমানের বিরুদ্ধে আনা অভিযোগটা যে সম্পূর্ণ মিথ্যা, তার আরও বহু অকাট্য প্রমান মামলার বডিতেই আছে। তদন্তের স্বার্থে আপাতত চেপে গেলাম। কিছু অডিও হাতে এসেছে।

বহুদিন আগে শুনেছিলাম, দোযগের সীমানায় উঁচু উঁচু প্রাচীর থাকবে। তবে, বাঙালিদের যে দোযগে রাখা হবে সেখানে কোনো প্রাচীর থাকবে না। কারণ, এক বাঙালি যখনই প্রাচীর বেয়ে কতোদূর উঠবে, তখনই অন্য বাঙালিরা তার পা টেনে তাকে দোযগে নামায় আনবে।

খোদা দলের অভ্যন্তরীণ সব দোযগবাসীকে হেদায়েত দান করুক। আমীন।

কপি: ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট ঢালী।
আইনজীবী, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin