নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ শুরু হয়েছে
মাইদুল ইসলাম: জেলা নীলফামারী: নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ই নভেম্বর ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী খান, রেদওয়ানুল হক বাবু, এস কে মালেক, আহমেদ আলী বাবু, জেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সদর উপজেলার কৃষক দলের আহব্বায়ক সেফাউল আলম চৌধুরী লুলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীব সহ আরো অনেকে বক্তব্য দেন বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করছে। দলকে আরো সংগঠিত করতে প্রত্যেক নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।