সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের সবচাইতে বড় পৃষ্ঠপোষক ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ Time View
Oplus_131072

২২ নভেম্বর ২০২৫ শনিবার
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের সবচাইতে বড় পৃষ্ঠপোষক ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের সবচাইতে বড় পৃষ্ঠপোষক ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপবৃত্তির মাধ্যমে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর সুরক্ষা ও সাইবার বুলিং প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থ করবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন ধরণের সামগ্রী কিনতে পাবরবেন। তিনি আরো বলেন, শুধু বগুড়া অঞ্চল নয়, সারা বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে গিয়ে খালেদা জিয়াকে স্বৈরচার সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। এই বগুড়া আমাদের গর্ভের জেলা, কারন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার জন্মভূমি এই বগুড়া জেলা। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবসময় নামাজে দোয়া করেছেন। তিনি শনিবার বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী পরিচালনা নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এবং ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বিএনপি নেতা শাহাদত হোসেন, মিজানুর রহমান মিজান, শামীম রেজা শামীম, এনামুল হক সুমন,জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, এ্যাড: মেরী
সমাবেশে প্রায় ১০ /১২ হাজার নারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin