শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
বগুড়া সফরে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী: কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন বগুড়া-সদর -০৬আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় রেজাউল করিম বাদশাকে অভিনন্দন জানালেন ছাত্রনেতা -বিপ্লব গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গাবতলীতে সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুদেব কুমারকে আজীবন বহিষ্কার ​সাশ্রয়ের লড়াই: তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা নারীদের বগুড়া আরডিএ’র নতুন মহাপরিচালক হিসেবে ড. আব্দুল মজিদ প্রামাণিকের দায়িত্ব গ্রহণ  গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের আর্তনাদ শুনলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচন ও গণভোটের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচন ও গণভোটের ইঙ্গিত

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আয়োজনের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সম্ভাব্য সময়সীমা তুলে ধরেন।

ইসির এই সদস্য জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে ওই সময়ের এক-দুদিন আগে বা পরে তারিখ নির্ধারণ করা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “ফেব্রুয়ারির ওই সময়টাতেই নির্বাচন ও গণভোট আয়োজন সবচেয়ে যৌক্তিক মনে হচ্ছে।”

এদিকে, ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভায় তফসিল ঘোষণা ও ভোটের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা অনুযায়ী, সভার পর কয়েকদিন ব্যবধানে—সম্ভবত ১১ ডিসেম্বরের কাছাকাছি—তফসিল প্রকাশ করা হতে পারে।

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার কারণে এবার ভোটগ্রহণে কিছু পরিবর্তন আনার চিন্তাও করছে কমিশন। গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটের সময় বাড়িয়ে ৯ ঘণ্টা করার প্রস্তাব বিবেচনায় রয়েছে।

বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। ইসির প্রস্তাব অনুযায়ী, শুরু হতে পারে সকাল সাড়ে ৭টায়, আর শেষ হতে পারে বিকেল সাড়ে ৪টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin