শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

বগুড়া – ৬ সাবেক এমপি ও জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৬ Time View

বগুড়া – ৬ সাবেক এমপি ও জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল বগুড়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস.এম.ফারুক-এর তৃতীয় মৃতুবার্ষিকী। তিনি ২০২২ সালে ডিসেম্বর মাসের এই দিনে বগুড়া শহরের কামারগাড়ি তার নিজ বাস ভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ৭ নং সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭২ সালে তার হাত দিয়ে বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয় এবং তিনি সংসদের প্রথম কমান্ডার ছিলেন। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে এস এম ফারুক বগুড়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হন।১৯৭৯ সালে ২য় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৭ বছর বয়সে বৃহত্তর বগুড়া সদর আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচিত হন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে ছিলেন।সেই সময় বগুড়ার আর্থ-সামাজিক উন্নয়নে এস এম ফারুকের অনেক অবদান ছিল।

গতকাল তার মৃতুবাষির্কী উপলক্ষে তার পরিবার থেকে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআনখানি, কবর জিয়ারত করা হয়েছে জানান মরহুমের কনিষ্ঠ পুত্র বগুড়া জেলা ছাত্রদল এর সহ– সাধারণ সম্পাদক সৈয়দ আহনাফ তাজওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin