শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ:
বগুড়া সফরে আসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী: কৃষক কার্ড বিতরণের উদ্বোধন ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন বগুড়া-সদর -০৬আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় রেজাউল করিম বাদশাকে অভিনন্দন জানালেন ছাত্রনেতা -বিপ্লব গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক গাবতলীতে সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুদেব কুমারকে আজীবন বহিষ্কার ​সাশ্রয়ের লড়াই: তেলের লাইনে দীর্ঘ অপেক্ষা নারীদের বগুড়া আরডিএ’র নতুন মহাপরিচালক হিসেবে ড. আব্দুল মজিদ প্রামাণিকের দায়িত্ব গ্রহণ  গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের আর্তনাদ শুনলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০২ Time View

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বন্ধু প্রতীম সংগঠন বলেছে, আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরকেও নিয়ে করব। যদি তারা ক্ষমতায় গিয়ে যদি উল্টা পাল্টা করে তাদের ছাড় দেব না। আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সেভাবে আন্দোলন করব।

আজ বৃহস্পতিবার সন্ধায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মহানগর ও সদর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের রাতে চাইলে আমরা নেতাকর্মীদের বলতে পারতাম, যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মোলাকাত করে আস। তখন দেশ বধ্যভূমি হয়ে যেত। তাদের অপরাধ ছিল সীমাহীন। আমরা দলীয় কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি, শান্ত থাকার কথা বলেছি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা। এটা যারা করেছে তারা ঠিক করেনি। এই হল আমাদের বাংলাদেশ। এরকম দেশ চলতে পারে না। একদল টাকা লুট করে পালাবে, একদল লুট করবে, বিদেশের মাটিতে বেগম পাড়া করবে সেটা আমরা চাই না। বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। সুবিচার আমরা কায়েম করতে চাই। জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে, সেই ইঁদুর তাড়াতে হবে।

সরকার পতনের পরের দুই দিনের প্রেক্ষাপট বর্ণনা করে জামায়াত আমির বলেন, ওই সময় ৫ হাজার খুন হয়নি, ৫ শ কিংবা ৫ জনই খুন হয়নি। হ্যাঁ, ৫-৬ মাসের মধ্যে কয়েকজন খুন হয়েছেন। কিন্তু আমরা ন্যায় ও সত্যের পথে যখন লড়াই করতাম তারা আমাদের করতে দেয়নি। আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের হত্যা ও ঘুম করেছে। দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল। সব কিছুতে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। সাড়ে ১৫টি বছর আমরা মজলুম ছিলাম। আমাদের মত অনেকে মজলুম ছিল।

মহানগর আমির হাফিজ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন, সিলেট-১ আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান প্রমুখ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin