সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
লাহিড়ীপাড়া ইউপি কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ভিক্ষুক মায়েদের মুষ্টিচালের উদ্যোগ থেকে দেশসেরা উন্নয়ন সংস্থা—বগুড়ার গর্ব প্রফেসর ড. হোসনে আরা বেগম বগুড়ায় মাটিডালী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিকতার স্বীকৃতিতে সংবর্ধিত আতিকুল ইসলাম বিপ্লব, ফুলেল শুভেচ্ছায় বগুড়া জেলা ছাত্রদল সমবায় ব্যাংক লিঃ বগুড়ার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা খান রুবেল দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা, দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে মন্দির কমিটির সংবর্ধনা মানবসেবার স্বীকৃতি: দেশসেরা ইয়ুথ ভলান্টিয়ার আতিকুল ইসলাম বিপ্লবকে ইছামতি সামাজিক সেবা সংস্থার সংবর্ধনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬-এ দেশসেরা আতিকুল ইসলাম বিপ্লবকে ফুলেল সংবর্ধনা পরিবারের গর্ব আতিকুল ইসলাম বিপ্লব, অর্জন করলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলী’তে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনে আব্দুল ওহাব মন্ডল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ Time View

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলী’তে
প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধনে আব্দুল ওহাব মন্ডল

২১শে নভেম্বর ২০২৫ইং শুক্রবার বিকালে শুক্রবার

বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ফুটবল একাডেমী আয়োজনে স্থানীয়
হাইস্কুল মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউপির চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। ফুটবল খেলা উদ্বোধক করেন সিঙ্গাপুর প্রবাসী ও সমাজসেবক আব্দুল হামিদ পাইকার। বগুড়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মন্ডল এর সভাপতিত্বে এবং রামেশ্বরপুর ফুটবল একাডেমি ও রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাবেদ আলী মন্ডল রতন এর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক মোঃ রোকন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামেশ্বরপুর ফুটবল একাডেমী পরিচালক এস কে সাফি, রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদাউস আলম, মোমিন পাইকার, আব্দুল করিম, বিএনপি নেতা বেলাল হোসেন, সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী রুবেল মন্ডল প্রমূখ। খেলায় রামেশ্বরপুর ফুটবল একাডেমী বনাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমিক অংশ নেন। শেষে প্রধান অতিথি আব্দুল ওহাব মন্ডল বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার (ট্রফি) তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin