শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুব দ্রুতই বাজতে চলছে স্থানীয় সরকার নির্বাচনের ধামাঢোল আজ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন রক্তের বন্ধনে মানবতার হাতছানি—গাবতলীতে ক্যান্সার রোগীর পাশে রিফাত মিয়া জুয়ার দেনা শোধে ‘মৃত’ বানাল জীবিত মাকে, বিক্রি করে দিল বসতভিটাসহ ২১ শতক জমি বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, খাদে গাড়ি; মন্ত্রী-স্ত্রী আহত মাইকে বিএনপির নাম বলায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলা শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক ভিডিও প্রচারের অভিযোগ, বগুড়ায় নারী গ্রেপ্তার ছয় মাসে মালয়েশিয়ায় যাচ্ছেন ২ লাখ বাংলাদেশি, ১০ হাজার কর্মীর যাত্রা হবে বিনা খরচে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৃণমূলের শক্তি বাড়াতে তারেক রহমানের সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক বৈঠক মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার আন্দোলনে জনপ্রিয় তরুণ নেতা আতিকুল ইসলাম বিপ্লব

আমরা কারো সঙ্গে আপস করব না: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ Time View

অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিন হবে। বিষয়টি ভালোভাবে দেখছেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে, নির্বাচনে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে জামায়াত জোট করবে কিনা, এমন প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, আমরা কনভেনশনাল কোনো জোট করব না। কিন্তু অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনি সমঝোতা হবে।

সন্ধ্যায় নগরীর ফিরোজশাহ এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করা যাবে না। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিবেন। আল্লাহ তায়ালার জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন। আমরা একসঙ্গে থাকব, ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমরা কারো সঙ্গে আপস করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামব না।

রাত ৯টায় নগরীর জিইসি কনভেনশন হলে নির্বাচনে জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন চলছিল। সেখানে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin